বাহুবলে একই এলাকায় পৃথক অভিযানে ৯৪৪০ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত May 27, 2025
বাহুবলে একই এলাকায় পৃথক অভিযানে ৯৪৪০ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার ৪৪০ পিস ইয়াবা সহ মাসুম বিল্লাহ (৪২, পিতা মো আলতাফ হোসেন, হাড়িপাড়া, তালতলী, বরগুনা) নামে একজনকে গ্রেফতার করে।
একই দিন রাত ৯টার দিকে একই এলাকায় মাদক বিরোধী আরেক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা সহ অহিদ মিয়া (৬০, পিতা মৃত আব্দুল বারেক, আলাদাউদপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত সহ দুজনকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।