বালাগঞ্জ প্রতিনিধি : ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করব বিশ্ব জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর/২৭ আশ্বিন) বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও বালাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহারের সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার লেহাজ উদ্দিন মোহাম্মদ বাবরের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা বৃন্দাবন কুমার প্রামনিক, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন ও কিশোরী দেবযানী দাশ শ্রেষ্ঠা।
আলোচনা শেষে ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ী দেবযানী দাশ শ্রেষ্ঠা (প্রথম), শ্যামানন্দ দাশ (দ্বিতীয়) ও প্রমা দেবনাথকে (তৃতীয়) পুরস্কার প্রদান করা হয়।