হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুরে প্রাক্তন শিক্ষক মমদু মিয়া মাস্টার দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হয়েছে।
শনিবার সকালে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল খেলা। এতে হাফেজ মানিক চৌধুরী দল চ্যাম্পিয়ন ও শাহ হৃদয় দল রানার্সআপ হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন, ডিএমপি ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নূরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক।
অনুষ্ঠানে এলাকার স্কুল-মাদরাসার ছাত্রছাত্রীদের মধ্যে মারিয়াম-আয়েশা ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও অভিধান বিতরণ করা হয়।