বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল বিজয়ের দিন আজ

প্রকাশিত December 15, 2023
বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল বিজয়ের দিন আজ

নিজস্ব প্রতিবেদক :আজ ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলা ও বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল বিজয়ের দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি ১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে নিজের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করে।
প্রতি বছরের মতো এবারও বাঙালি জাতি বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করবে। নতুন করে শপথ নেবে ত্রিশ লাখ শহীদের প্রত্যাশিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার। ইতোমধ্যে বিভিন্ন স্থানে কর্মসূচি শুরু হয়ে গেছে।
সিলেটে ভোরে তোপধ্বনি ও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা শুরু হবে।