বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নবম প্রয়াণ দিবস বুধবার

প্রকাশিত September 11, 2018
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নবম প্রয়াণ দিবস বুধবার

সাংস্কৃতিক প্রতিবেদক : বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নবম প্রয়াণ দিবস বুধবার। এ উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলায় উজানধল গ্রামে ‘মানুষ যদি হইতে চাও করো মানুষের ভজনা’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ধল গ্রামবাসীর উদ্যোগে ও বাউল সম্রাট শাহ আব্দুল করিম পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। কর্মসূচির মধ্যে রয়েছে, দুপুর ২টায় দোয়া ও মিলাদ মাহফিল, বিকেল ৩টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিকেল ৫টায় আলোচনা সভা ও রাত ৮টা থেকে ভোর পর্যন্ত করিমগীতির আসর।