সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের দেশ শান্তির পক্ষে। আমরা যুদ্ধ-বিগ্রহ চাই না। কারণ এতে মানুষের কষ্ট হয়। তবে মিয়ানমার যদি প্রতিনিয়ত আঘাত করে তাহলে বাধ্য হয়ে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে।’
তিনি আরও বলেছেন, মিয়ানমারের সাহস নেই সরাসরি কিছু করার। সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে। বসতে হবে। বাংলাদেশ বসার জন্য তৈরি; কিন্তু মিয়ানমার একেকবার একেক এক কথা বলে। কথা দিয়ে কথা রাখেনা।
বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা নিশ্চিত করতে পারবে একমাত্র নির্বাচন কমিশন। অহেতুক একটি দল আমাদেরকে দোষ দেয়। নির্বাচনের ব্যাপারে আমাদের কিছু করার নেই।