নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার, ২৪ অক্টোবর থেকে বাংলাদেশ বিমানের সিলেট-জেদ্দা নিয়মিত সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।
এর মধ্য দিয়ে বাংলাদেশ বিমানের ইতিহাসে নতুন অধ্যায় সংযোজন হচ্ছে। পূরণ হচ্ছে সিলেটবাসীর দীর্ঘদিনের একটি দাবি। সংশ্লিষ্ট সকল মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
প্রথম এই ফ্লাইট চালু উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ বিমানের বিজি ২৩৫ ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে আকাশে ডানা মেলবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, প্রতি সোমবার সিলেট থেকে ফ্লাইট জেদ্দা যাবে।