নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার এ সিদ্ধান্ত ঘোষণা করে।
বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুরু হয়েছে তারাবির নামাজ। শেষরাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে আরম্ভ হবে রোজা পালন। এ মাসে মুসলমানরা আল্লাহতায়ালার রহমত কামনায় ইবাদতে মশগুল থাকবেন।
রোজার সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক ইফতারের। সারাদিন উপবাস শেষে নানা রকম উপাদেয় খাবার দিয়ে সবাই ইফতার সারেন। প্রতিটি ঘরেই তৈরি হয় হরেক রকম ইফতারি। অনেকে বাজার থেকেও সুস্বাদু ইফতারি কিনে নেন। তাই রমজানে ইফতারির জমজমাট বেচাকেনা চলে। এ জন্যে বিকেল হলেই ইফতারির দোকানগুলোতে প্রচণ্ড ভিড় জমে।
সিলেটে ইফতারির বাজারে প্রস্তুতি শেষ হয়ে গেছে। প্রথম দিন থেকেই বেচাকেনা শুরু হবে।