নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কেউ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম, বেশকিছু অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যমে প্রচারিত-প্রকাশিত খবরটি সত্য নয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দেশে এক বিদেশী নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত দেশে কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়নি। যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে জানানো হবে।