আওয়ামী লীগের সিলেট জেলা নেতৃবৃন্দ বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন।
২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালন এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার, ১৭ আগস্ট দুপুর ২টায় সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন জেলা পরিষদ ভবনের সামনের রাস্তায় এই কর্মসূচির আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি।
নেতৃবৃন্দ বলেন, অপপ্রচার ও গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির জবাব রাজপথে দেওয়া হবে। বিএনপি বাংলাদেশের ঐক্য, অগ্রযাত্রা ও উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দল হিসেবেও চিহ্নিত। অপরাজনীতিতে ব্যস্ত বিএনপি ও তাদের দোসররা আবার এক হচ্ছে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির চাকাকে থামিয়ে দিতে। বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে শুরু করেছে নানা ধরনের ষড়যন্ত্র। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই সময়ে ঐক্যবদ্ধ থেকে বিএনপি ও তাদের দোসরদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সদস্য মো নিজাম উদ্দিন, আবদাল মিয়া, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শাহিদুর রহমান শাহিন, মো জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, গোলাপ মিয়া, ডা নাজরা আহমদ চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাকিম দীনা আক্তার, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি