বাংলাদেশের বিরুদ্ধে কোনো তৎপরতা কখনোই সফল হবেনা : সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত November 23, 2023
বাংলাদেশের বিরুদ্ধে কোনো তৎপরতা কখনোই সফল হবেনা : সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো শাহরিয়ার আলম বলেছেন, অনেকে অনেক চিঠি দিয়েছেন, অনেক অর্থ ব্যয় করেছেন; কিন্তু কিছু কাজে লাগেনি। কারণ বাংলাদেশের বিরুদ্ধে-বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কোনো তৎপরতা কখনোই সফল হবেনা।
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর দুপুরে সিলেটে হজরত শাহজালাল (র) মাজার জিয়ারত ও দরগা মসজিদে জোহরের নামাজ আদায় শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী তৎপরতা ও প্রভাব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ বিষয়টি অতীত হয়ে গেছে। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়-নতুন ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে চায়।
তিনি বলেন, দেশের কোথাও হরতাল-অবরোধ হচ্ছেনা।
আরেক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সচিব পর্যায়ের বৈঠকটি কূটনৈতিক ভাষায় ‘ফরেন অফিস কন্সালটেশন’, যা একেক বছর একেক দেশে হয়ে থেকে। এবার ভারতে হচ্ছে। এ বৈঠক বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হবেনা।
পররাষ্ট্র মন্ত্রী হজরত শাহপরান (র) মাজারও জিয়ারত করেন।