বাংলাদেশের নতুন পথচলার সফলতায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন : এসএমপি কমিশনার

প্রকাশিত October 19, 2024
বাংলাদেশের নতুন পথচলার সফলতায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন : এসএমপি কমিশনার

সিলেট মহানগর পুলিশ কমিশনার মো রেজাউল করিম, পিপিএম সেবা আশা প্রকাশ করেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন পথচলার সফলতায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন।
শনিবার (১৯ অক্টোবর/৩ কার্তিক) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।
এসএমপি কমিশনার বলেন, জনগণের সঙ্গে পুলিশ ও সাংবাদিকের সম্পর্কের জায়গাকে শক্তিশালী করে তুলতে পারলে তা ইতিবাচক সমাজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় সাংবাদিকসহ নিরীহ লোকদের অন্তর্ভুক্তি ও হয়রানি প্রসঙ্গে প্রধান অতিথি মহানগর পুলিশ প্রধান বলেন, মামলা হলেই কেউ অপরাধী হয়ে যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকেই চিহ্নিত করা হবে। নিরীহ কাউকেই হয়রানি করা হবে না।
তিনি আরও বলেন, যে কোনো পেশার মানুষের জন্যই খেলাধুলার চর্চা শারীরিক ও মানসিক প্রশান্তির উৎস হিসেবে কাজ করে। কর্মব্যস্ত জীবনে অবসর খুঁজে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনকে পুলিশ কমিশনার ভালো উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।
সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি হাসিনা বেগম চৌধুরী। সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক জৈন্তাবার্তার সহকারী সম্পাদক মাছুম ইফতেখার রসুল শিহাব। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠু দাস জয়। এছাড়াও উপস্থিত ছিলেন, এসএমপির উপ কমিশনার (ট্রাফিক ও প্রসিকিউশন) বি এম আশরাফ উল্যাহ তাহের, উপ কমিশনার (উত্তর) মো শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া ও সিটিএসবি) মো সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (কোতয়ালি সার্কেল) মো গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (স্টাফ অফিসার) জায়েদ হাসান ও কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জিয়াউল হক।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের রূহের মাগফেরাত কামনায় নীরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, বিশিষ্ট সাংবাদিক মহিউদ্দিন শীরু, হারিস মোহাম্মদ ও ইকবাল মনসুরসহ প্রয়াত সাংবাদিকদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য আতিকুর রহমান নগরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাশ পুরকায়স্থ, ইউএনবির সিলেট প্রতিনিধি মো মহসিন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি শাব্বীর আহমদ ফয়েজ, সহসভাপতি আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, বৈশাখী টিভির ব্যুরো প্রধান এস সুটন সিংহ, দৈনিক বাংলা ও নিউজবাংলাডটকমের ব্যুরো প্রধান দেবাশীষ দেবু, দৈনিক শুভপ্রতিদিনের সিনিয়র ফটোগ্রাফার এ এইচ আরিফ, কোষাধ্যক্ষ ও দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক আনন্দ সরকার, সিলেট বেতারের সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, বাংলানিউজ২৪ডটকমের সিনিয়র রিপোর্টার মো নাসির উদ্দিন, এটিএন বাংলা ইউকের সিলেট প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, দৈনিক শুভপ্রতিদিনের স্পোর্টস রিপোর্টার মোস্তাফিজুর রহমান রোমান, সহসাধারণ সম্পাদক ডেইলি সাউথ এশিয়ান টাইমসের বিশেষ প্রতিনিধি রবিকিরণ সিংহ রাজেশ, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম এ মালেক, দৈনিক উত্তরপূর্বর প্রধান আলোকচিত্রী শংকর দাশ, দৈনিক উত্তরপূর্বর আলোকচিত্রী নূরুল ইসলাম, কার্যকরী সদস্য দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিলেট প্রতিনিধি মো আলী আকবর চৌধুরী কোহিনূর, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দীন, কার্যকরী সদস্য রণজিৎ কুমার সিংহ, দৈনিক উত্তরপূর্বর সিনিয়র রিপোর্টার ওলিউর রহমান, দৈনিক একাত্তরের কথার মোহিদ হোসেন, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, আনন্দ টিভির প্রতিনিধি এম আর টুনু তালুকদার, কার্যকরী সদস্য, মাইটিভির ভিডিও জার্নালিস্ট শাহীন আহমদ, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দীপ্ত টিভির ভিডিও জার্নালিস্ট শেখ লুৎফুর রহমান, তথ্য-প্রযুক্তি সম্পাদক সিলেটপ্রতিদিন২৪ডটকমের বার্তা সম্পাদক এনামুল কবীর, দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান ইয়াহইয়া মারুফ, সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার রাশেদুল হোসেন শোয়েব, দফতর সম্পাদক, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট প্রতিনিধি মো আবদুল আহাদ, কার্যকরী সদস্য, দৈনিক ইনকিলাবের মো আনোয়ার হোসেন, সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার দিব্য জ্যোতি সী, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহজাহান সেলিম বুলবুল, জাগোনিউজ২৪ডটকমের স্টাফ রিপোর্টার জামিল আহমদ, বিডিনিউজ২৪ডটকমের স্টাফ রিপোর্টার ভবরঞ্জন মৈত্র বাপ্পা, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সোহেল আহমদ, দৈনিক জাতীয় অর্থনীতির ব্যুরো প্রধান মোখলেছুর রহমান, দৈনিক ইত্তেফাকের অমিতা সিনহা, দৈনিক উত্তরপূর্বর স্টাফ রিপোর্টার ফয়জুল আহমদ, দৈনিক শুভপ্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল, দৈনিক জাগ্রত সিলেটের বার্তা সম্পাদক রাজিব রাসেল, দৈনিক খোলাকাগজের ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, দৈনিক জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ, সিলেটপ্রতিদিন২৪ডটকমের স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, সিলেটভিউ২৪ডটকমের স্টাফ ফটোজার্নালিস্ট পল্লব ভট্টাচার্য, আধুনিক কাগজের মফস্বল সম্পাদক মেহেদী হাসান মিজু, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোজার্নালিস্ট মো শাহীন, দৈনিক আমার সংবাদের এ এস রায়হান, চ্যানেল টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, আজকের সিলেট ডটকমের সহকারী সম্পাদক এস এম মিজানুর রহমান, সময় টেলিভিশনের সিলেট প্রতিনিধি জয়ন্ত কুমার দাশ, সিলেটভিউ২৪ডটকমের সিনিয়র সহসম্পাদক মো শাকিলুজ্জামান, সিলেটভিউ টোয়েন্টিফোরের আলোকচিত্রী শহীদুল ইসলাম সবুজ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন মোজাম্মেল হক, বার্তা টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি মশাহিদ আলী, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন তারেক আহমদ ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল। সংবাদ বিজ্ঞপ্তি