বাংলাদেশের ইতিহাসে সম্প্রীতির অনন্য উদাহরণ হাওরের জেলা সুনামগঞ্জ : পুলিশ সুপার

প্রকাশিত October 23, 2023
বাংলাদেশের ইতিহাসে সম্প্রীতির অনন্য উদাহরণ হাওরের জেলা সুনামগঞ্জ : পুলিশ সুপার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের পুলিশ সুপার মো এহসান শাহ শারদীয় দুর্গোৎসবের ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার, ২২ অক্টোবর সন্ধ্যা থেকে তিনি পৌর এলাকার ঘোলঘরে রামকৃষ্ণ মিশন, দুর্গাবাড়ি মন্দির, জগন্নাথবাড়ি মন্দির ও কালীবাড়ি মন্দিরসহ সকল পূজামণ্ডপ পরিদর্শনকালে সার্বিক আইনশৃঙ্গলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার পূজায় আগত ভক্তবৃন্দ সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মো জাকির হোসেন, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সহসভাপতি স্বপন কুমার দাস ও সাধারণ সম্পাদক বিমল বণিক।
পুলিশ সুপার মো এহসান শাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সম্প্রীতির অনন্য উদাহরণ হচ্ছে হাওরের জেলা সুনামগঞ্জ। এখানকার মতো সকল ধর্মের মানুষের মিলেমিশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করার সংস্কৃতি অন্যান্য জেলাতে কম দেখা যায়।
তিনি জানান, সুনামগঞ্জ জেলায় ৫২৬টি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের পাশাপাশি সিসি ক্যামেরা বসানো হয়েছে ।