বন্যা যতদিন থাকবে শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ ততদিন চলবে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রকাশিত July 6, 2024
বন্যা যতদিন থাকবে শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ ততদিন চলবে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বন্যার্তদের জন্য সরকারের পক্ষ থেকে সবকিছু করা হচ্ছে। একজন বানভাসী মানুষও না খেয়ে দিন কাটাবে না। গরীর অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছেন।
তিনি আরও বলেছেন, বন্যা যে কয়দিন থাকবে, শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম ততদিন চলমান থাকবে।
প্রতিমন্ত্রী শনিবার, ৬ জুলাই (২২ আষাঢ়) বিকালে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর, সাদিপুর ও বুরুঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এদিন ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নে বালাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীর উদ্যোগে শাহ ইরফান আলী পাঠাগারের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহসভাপতি আলাউর রহমান আলা, যুগ্মসাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, তফজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, কাতার আওয়ামী লীগ নেতা তাহের আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, ছাত্রলীগের যুগ্মআহবায়ক জাবেদ আহমদ আবির প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি