জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তিনি ছিলেন বিশ্বের অন্যতম মহান নেতা। ছিলেন সাংবাদিকবান্ধব। সিলেটে তার অনেক স্মৃতি রয়েছে। এগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের জন্য সরকারকে আরো উদ্যোগী হতে হবে।
বুধবার সকালে মহানগরীর জিন্দাবাজারে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি মনিরুজ্জামান মনির ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য হাসিনা মহিউদ্দীন।