বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ একই সুতোয় গাঁথা : সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত March 26, 2024
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ একই সুতোয় গাঁথা : সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ একই সুতোয় গাঁথা। তার ডাকে জীবনের মায়া ত্যাগ করে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনে দিয়েছেন। প্রাণ দিয়েছেন ত্রিশ লাখ মানুষ। স্বাধীনতার জন্যে দুলাখ মা—বোন ইজ্জত হারিয়েছেন।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের কর্মসূচি পালনকালে মেয়র এ কথা বলেন।
মঙ্গলবার, ২৬ মার্চ (১২ চৈত্র) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে নগর ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মেয়র বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে বাঙালি জাতি আজীবন কৃতজ্ঞ থাকবে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরীসহ কাউন্সিলর ও কর্মকর্তা—কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সিসিকের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রগতি কামনা করে মসজিদে দোয়া মাহফিল এবং, মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা।
এছাড়াও সিসিক বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান ও শেখ হাসিনা শিশু পার্ক উন্মুক্ত রেখে শিশু—কিশোর, শিক্ষার্থী, বৃদ্ধ ও অটিস্টিক শিশুদে বিনা টিকিটে চিত্তবিনোদনের ব্যবস্থা করে দেয়।
এর আগে ২৫ মার্চ রাত ১২টায় নগর ভবনের সামনে গণহত্যার ভয়াবহতার চিত্র প্রচার করা হয়।—সংবাদ বিজ্ঞপ্তি