বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ : শফিক চৌধুরী

প্রকাশিত March 16, 2024
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ : শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন মুক্তি ও মানবতার অগ্রদূত। তার অন্তরজুড়ে ছিল বাংলাদেশের সমৃদ্ধি। তিনি চেয়েছিলেন, রাজনৈতিক মুক্তির পর বাঙালি জাতির অর্থনৈতিক ও সামাজিক মুক্তি। বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। তাই পিতার দেখানো পথে হাঁটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা দুর্বার গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার, ১৬ মার্চ (২ ফাল্গুন) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামে নিজ বাড়িতে অসহায়দের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুব আদর করতেন। তিনি জানতেন, শিশুদের তৈরি করতে পারলে একটি সৎ ও সাহসী জাতি তৈরি হবে।
তিনি শিশুদেরকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের জন্য নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
খাবার বিতরণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রব, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সহসভাপতি সেলিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপপ্রচার সম্পাদক শাখাওয়াত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদস্য মকদ্দুস আলী, কাউন্সিলর ফজর আলী, পৌর আওয়ামী লীগের সদস্য চেরাগ আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি শামসাদুর রহমান লাহিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সিলেট জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, জাকির হোসেন মামুন, আবিদুর রহমান, কয়েস আহমদ, মাসুদ আহমদ রিপন, আলমগীর, সৈকত, সাইদুল, উজ্জল, দশঘর ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হামিদ, আবুল হোসেন, শাহ আলম, জাহান মিয়া, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিরুল ইসলাম, সোয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি