নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি আরও বলেছেন, বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বন্যা-করোনার মতো দুর্যোগে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে উন্নয়নশীল রাষ্ট্র থেকে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। একসঙ্গে বোমা হামলা হয়েছে ৬৪ জেলায়। আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীকে নির্যাতন ও অত্যাচার করা হয়েছে। নারীদের উপরও অত্যাচার-নির্যাতন চলছিল ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রবিবার দুপুরে সিলেট মহানগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশের তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিশাল এ শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পৌঁছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নূরুল ইসলাম পুতুল, অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্মসাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ সেলিম, ডা আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা মোহাম্মদ হোসেন রবিন, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী, সদস্য আজম খান, মো আব্দুল আজিম জুনেল, নূরুন নেছা হেনা, মো শাজাহান, মুক্তার খান, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সাব্বির খান, সৈয়দ কামাল, তাহমিন আহমেদ তাকু, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, অ্যাডভোকেট তারাননুম চৌধুরী, ইলিয়াছ আহমেদ জুয়েল, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু ও কানাই দত্ত। সংবাদ বিজ্ঞপ্তি