ফেঞ্চুগঞ্জে স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে : সাংসদ হাবিব

প্রকাশিত November 28, 2021
ফেঞ্চুগঞ্জে স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে : সাংসদ হাবিব

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ফেঞ্চুগঞ্জে একটি স্টেডিয়াম ও একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ জন্যে ভূমি খোঁজা হচ্ছে। ভূমি পেলে স্টেডিয়াম ও একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে।
তিনি আরও বলেছেন, সিলেট-৩ নির্বাচনী এলাকায় সর্বক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
হাবিবুর রহমান হাবিব শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুরে ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৩৪ লাখ টাকা ব্যয়ে মাইজগাঁও-মোগলপুর-ছত্তিশ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে বক্তব্য রাখছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ সভাপতি আব্দুল কাদির খান, উপজেলা প্রকৌশলী সুদর্শন সরকার, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, এ কে এম কিবরিয়া ময়নুল, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারমান কাজী বদরুদ্দোজা, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শহীদুজ্জামান, জেলা কৃষক লীগের সহ সাধারণ সম্পাদক জায়েদ আলী, আওয়ামী লীগ নেতা লোদু মিয়া, শিক্ষানুরাগী কাজী আবুল কাশেম, কাজী কাবুল আহমদ, তরিকুল ইসলাম ময়না, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগ নেতা রেজান আহমদ শাহ, মুহিত হোসেন শাহ প্রমুখ-সংবাদ বিজ্ঞপ্তি