সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই : সোমবার বাদ জোহর জানাজা

প্রকাশিত October 18, 2020
সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই : সোমবার বাদ জোহর জানাজা

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্বর প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশন প্রতিনিধি আজিজ আহমদ সেলিম আর নেই।
রবিবার রাত সাড়ে ৮টায় সিএমএইচ সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
আজিজ আহমদ সেলিম ‘করোনা’য় আক্রান্ত হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (র) দরগায় নামাজে জানাজা শেষে তাকে দরগা কবরস্থানে সমাহিত করা হবে।