প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত July 11, 2024
প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, `প্রবাসীরা আমাদের শক্তি। তারা দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি। প্রবাসীদের আক্লান্ত পরিশ্রমের ফলে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ে। সিলেটের প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন। তাদেরকে ওয়ানস্টপ সেবা দেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশনে এনআরবি সেল গঠন করা হয়েছে, যা প্রবাসীদের যেকোন প্রয়োজনে দ্রুত সেবা দিয়ে থাকে।’
বৃহস্পতিবার, ১১ জুলাই (২৭ আষাঢ়)) দুপুর ১টায় নগরভবন সভাকক্ষে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিসিক মেয়র আরও বলেন, আদর্শিকভাবে তিনি একজন বঙ্গবন্ধু-সৈনিক। তবে মেয়র হিসেবে সবার। তাকে নগরবাসী তাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন। তিনিও দলমতের উর্দ্ধে থেকে সবার কল্যাণে কাজ করে যাচ্ছেন।
এনআরবি কনসালটেন্ট ড মিসবাউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের সভাপতি ওলি খান, সহসভাপতি জামাল উদ্দিন, মঈনউদ্দিন, কেন্ট শাখার সভাপতি এম কে জামান জুয়েল, চ্যানেল এস প্রতিনিধি মঈনউদ্দিন মঞ্জু, সিরাজ উদ্দিন তরফদার, বাহী মতিন, কামরুন্নাহার সুমা, ডা মোহাম্মদ শাহ নেওয়াজ ও মো শাহজাহান। সংবাদ বিজ্ঞপ্তি