প্রবাসীদের জন্য স্বতন্ত্র ট্রাইব্যুনাল দাবি হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের

প্রকাশিত September 4, 2023
প্রবাসীদের জন্য স্বতন্ত্র ট্রাইব্যুনাল দাবি হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের

শহিদুল ইসলাম : মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখা প্রবাসীদের জন্য দেশে স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে।
রবিবার, ৩ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
শাখা সভাপতি প্রবীণ সাংবাদিক মো রহমত আলীর সভাপতেত্ব এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা শাখার আহ্বায়ক এ বি এম নূরুল হক। সভা পরিচালনা করেন, শাখার সাধারণ সম্পাদক সাবেক স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়া ও যুগ্মসম্পাদক আবুল হোসেন।
দুই পর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রথম পর্বে ব্রিটেনের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসীদের জন্য দেশে অবিলম্বে স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে তা বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা উল্লেখ করেন, প্রবাসীরা দেশে গেলে নানারকম হয়রানি ও মিথ্যা মামলার শিকার হন। তারা নিরাপত্তাহীনতায়ও ভোগেন। তাদের সয়-সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠান অহরহ জবরদখল ও বেহাত হচ্ছে; কিন্তু এর কোন প্রতিকার হচ্ছে না। এসব সমস্যা মোকাবেলা করতে গিয়ে তারা দীর্ঘসূত্রিতায় পড়েন। তাই স্বল্পতম সময়ে সমস্যা সমাধানে আলাদা ট্রাইব্যুনাল গঠনের কোন বিকল্প নাই।
এ সময় বক্তব্য রাখেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, বাংলাদেশ টিচার্স এসাসিয়েশন ইউকের প্রেসিডেন্ট আবু হোসেন, সেক্রেটারি সিরাজুল বাসিত চৌধুরী, ট্রেজারার মিসবাহ উদ্দিন আহমদ, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, আহবাব হোসেন ও এ কে এম সবুর, সলিসিটর মনিরুজ্জামান ও ইয়াওর উদ্দিন, আব্দুল আজিজ, এম এ জামান, মিসবাহ জামাল, নেছার আলী, কামাল হোসেইন, আবুল কাশেম, জাহাঙ্গির কবির, নূর আলী, রফিক আহমদ রফিক, মোদাব্বির হোসেন মধু মিয়া, ফারুক মিয়া, আঙ্গুর আলী, রেদওয়ান খান, আবু তাহের আহমদ, জাহেদ মিয়া, মোহাম্মদ আল মামুন, আব্দুল মুমিন, আব্দুল হান্নান, লিটন আহমদ, ফয়জুর রহমান, শামসুল হক, খুরশেদ আলম, মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ ওয়ারিছ আলী, আ ক ম সবুর, নাজমুল হুদা, আব্দুল হালিম, আলাউদ্দিন, আনিছুজ্জামান প্রমূখ।
সভার দ্বিতীয় পর্বে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রয়েছেন, সভাপতি সাংবাদিক মো রহমত আলী, সহসভাপতি সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, সাবেক স্পিকার আহবাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, এলাইছ মিয়া মতিন ও শাহ মুনিম। সাধারণ সম্পাদক সাবেক স্পিকার কাউন্সিলর মো আয়াছ মিয়া, যুগ্মসম্পাদক আবুল হোসেন, সহসম্পাদক মোদাব্বির হোসেন মধু মিয়া, আব্দুল আজিজ ও কামাল হোসেন, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, সহকোষাধ্যক্ষ আবু আকমা সবুর ও আব্দুল হান্নান, সাংগঠনিক আবুল কাশেম, সহসাংগঠনিক সম্পাদক নেছার আলী লিলু, আঙ্গুর আলী ও নাজমুল হুদা, প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক আব্বাসুজ্জামান, সহপ্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক দিলু চৌধুরী, লিগ্যাল অ্যাফেয়ার্স সম্পাদক সলিসিটর মনিরুজ্জামান, সহলিগ্যাল অ্যাফেয়ার্স সম্পাদক সলিসিটর ইয়াওর উদ্দিন, কমিউনিটি অ্যাফেয়ার্স সম্পদক ফারুক মিয়া ও সহ অ্যাফেয়ার্স সম্পদক আব্দুল হালিম। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আরও ১১ জন রয়েছেন।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া বিভিন্ন সময় যারা সংগঠনের সঙ্গে কাজ করেছেন তাদেরকে এসোসিয়েট মেম্বার হিসাবে রাখা হয়েছে।