প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কারও নাম ব্যবহার করলেই কঠোর ব্যবস্থা

প্রকাশিত July 21, 2022
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কারও নাম ব্যবহার করলেই কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে কোন অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী পরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য কোন ব্যবসা বা কোনরূপ তদবিরের সঙ্গে সম্পৃক্ত নন।
নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে অনুরোধ, তদবির বা অবৈধ সুবিধাভোগের প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে প্রতারকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাদেশে মাঠ প্রশাসনকে এই নির্দেশনা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
যে কেউ এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে নির্ধারিত ছকে তথ্য দিয়ে প্রশাসনকে অবহিত করতে পারবেন।