প্রধানমন্ত্রী ও দুই মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দ সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত November 11, 2020
প্রধানমন্ত্রী ও দুই মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দ সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজ স্থাপনসহ ভাটি এলাকার উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও শিক্ষামন্ত্রী ডা দীপুমনিকে অভিনন্দন জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ছাত্র জনতার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শান্তিগঞ্জ মৎস্য হ্যাচারির সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের এম এ মান্নান গোলচত্বরে এসে মহাসমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো আব্দুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিপনের সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে অডিও কলে ঢাকা থেকে যুক্ত হন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো আবুল হাসনাত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আব্দুল হেকিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মো নূর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায়ই সুনামগঞ্জবাসী মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইনস্টিটিউট, উড়াল সেতু ও রেল লাইনের মতো বড় বড় উন্নয়ন প্রকল্প পেয়েছেন।