প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে রবিবার সিসিকের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত November 11, 2023
প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে রবিবার সিসিকের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী পরিষদ-একনেক সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে ১ হাজার ৪৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়ায় সিসিকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
রবিবার, ১২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় আনন্দ শোভাযাত্রাটি নগরভবন থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রায় মহানগরীর নাগরিকদেরকে উপস্থিত থাকতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে রাজধানীর শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় ‘সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকাসহ সমন্বিত অবকাঠামো নির্মাণ’ শীর্ষক এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি