পলি রায়, সুনামগঞ্জ : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
সেনাপ্রধান দুপুর দেড়টায় হেলিকপ্টারে সুনামগঞ্জ পৌঁছে বন্যাকবলিত এলাকা দেখতে যান। পরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রমে ত্রাণ বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর প্রত্যেক সদস্যের বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে।
সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি তথ্য দেন, সেই তথ্য অনুসারে সেনাবাহিনী কাজ করছে। এখনও সব জায়গায় পৌঁছা সম্ভব হয়নি। তবে চেষ্টা অব্যাহত আছে।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ জানান, তাদের প্রথম লক্ষ্য হলো, বন্যার্ত মানুষের জীবন বাঁচানো।