নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারাদেশে ‘একটাই পৃথিবী’ আর ‘প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ স্লোগান নিয়ে রবিবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশেও নানা কর্মসূচিতে দিনটি পালন করা হয়।
সিলেটে বিশ্ব পরিবেশ দিবসের প্রথম ও প্রধান কর্মসূচি ছিল, পরিবেশ অধিদপ্তরের বর্ণাঢ্য শোভাযাত্রা, যা সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন, সিলেট বিভাগের কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সিলেট জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, দৈনিক সিলেটের দিনকাল সম্পাদক মস্তাক আহমদ পলাশ, গ্রামীণ জনকল্যাণ সংসদের সভাপতি জামিল চৌধুরী ও লেখক-সাংবাদিক আফতাব চৌধুরী।
শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।