পুলিশ কমিশনারের মহানগর গোয়েন্দা বিভাগ কার্যালয়ে বার্ষিক পরিদর্শন

প্রকাশিত August 12, 2021
পুলিশ কমিশনারের মহানগর গোয়েন্দা বিভাগ কার্যালয়ে বার্ষিক পরিদর্শন

সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ মহানগর গোয়েন্দা বিভাগ কার্যালয়ে বার্ষিক পরিদর্শন করেন।
বৃহস্পতিবার তিনি সেখানে পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ডিবির উপ পুলিশ কমিশনার সঞ্জয় সরকার ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বি এম আশরাফ উল্ল্যাহ তাহের। পরির্দশনকালে আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শকসহ সকল পদমর্যাদার কর্মকর্তা ও অন্যরা।
পুলিশ কমিশনারের আগমন উপলক্ষে মহানগর গোয়েন্দা বিভাগ প্রাঙ্গণে এক বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। এতে পুলিশ কমিশনার ডিবির সার্বিক বিষয়াদি সম্পর্কে অবগত হন ও দিক-নির্দেশনা দেন।
তিনি আইজিপির ৫টি নীতি কঠোরভাবে মেনে কাজ করার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার নির্দেশনা দেন।-সংবাদ বিজ্ঞপ্তি