নিজস্ব প্রতিবেদক : সিলেটে পুলিশের অভিযানে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার ও ১৪টি ভারতীয় মহিষ আটক হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শুক্রবার ১৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথ পৌর এলাকার দূর্য্যাকাপন রাস্তায় দত্তা এলাকা থেকে প্রায় দুই লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয়
জকিগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের আবু সুফিয়ান খোকন মিয়ার স্ত্রী কল্পনা বেগমকে। এ ব্যাপারে বিশ্বনাথ থানায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এদিকে বিকেল ৩টার দিকে গোয়াইনঘাট থানার এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পূর্ব আলীরগাঁও গ্রামের উত্তরের হাওর (যুগিরকান্দি) এলাকা হতে ১৪টি বিভিন্ন আকৃতির ভারতীয় মহিষ মালিকবিহীন অবস্থায় আটক করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।