পুলিশকে ইফতার দিলো করোনা ভাইরাস আপডেট সিলেট গ্রুপ

প্রকাশিত April 28, 2020
পুলিশকে ইফতার দিলো করোনা ভাইরাস আপডেট সিলেট গ্রুপ

সিলেট মহানগরীতে কর্তব্যরত পুলিশকে করোনা ভাইরাস আপডেট সিলেট গ্রুপ ইফতার সামগ্রী, মাস্ক ও গ্লাভস দিয়েছে।
শনিবার বন্দরবাজার, জিন্দাবাজার, লালদীঘিরপাড়, চৌহাট্টা ও সুবিদবাজার এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের হাতে এসব তুলে দেওয়া হয়।
করোনাভাইরাস আপডেট সিলেট গ্রুপের এডমিন মোমিনুল হক ফাহিম জানান, পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য মাস্ক, গ্লাভস এবং দায়িত্ব পালনকালেই ইফতার করতে ইফতারি দেওয়া হয়েছে।