পিলখানা হত্যাকাণ্ডে আটকদের মুক্তি ও চাকরিতে পুনর্বহাল দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

প্রকাশিত September 18, 2024
পিলখানা হত্যাকাণ্ডে আটকদের মুক্তি ও চাকরিতে পুনর্বহাল দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : ২০০৯ সালে ঢাকার পিলখানায় তখনকার বিডিআরের মহাপরিচালক শাকিল আহমদ সহ ৫৭ জন হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, বিনা অপরাধে ১৩ বছর ধরে কারাগারে আটক সকলের জামিনে মুক্তি ও চাকরিতে পুনর্বহাল সহ ৮ দফা দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বুধবার, ১৮ সেপ্টেম্বর (৩ আশ্বিন) হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় এই মানববন্ধন করা হয়। পিলখানা হত্যকাণ্ডে স্বজনহারা ও অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত বিডিআর ও বিডিআর পরিবারের সদস্যরা এতে অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন প্রাক্তন বিডিআর হাবিলদার জমশেদ আলী।