পাঁচ মাস পর সিলেটে করোনায় একজনের মৃত্যু || ৩ সপ্তাহ পর শনাক্ত তিন জন

প্রকাশিত June 22, 2022
পাঁচ মাস পর সিলেটে করোনায় একজনের মৃত্যু || ৩ সপ্তাহ পর শনাক্ত তিন জন

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৫ মাস পর সিলেটে করোনায় একজন মারা গেছেন। আর প্রায় ৩ সপ্তাহ পর তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের কোভিড-১৯ কোয়ান্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৯ জন সিলেট জেলার ও একজন মৌলভীবাজার জেলার। নমুনা পরীক্ষায় সিলেটের তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
এছাড়া সোমবার সিলেটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন মারা যান। পরে পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি প্রমাণিত হয়। তার স্ত্রীর শরীরেও করেনো ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সিলেট সফরকালে সার্কিট হাউসের মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্যে যারা করোনার নমুনা পরীক্ষার জন্যে দেন তাদের মধ্যে তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।