সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনে পরিকল্পিত নগরায়ণ হয়নি। উন্নয়নে সম্পৃক্ত করা হয়নি মানুষকে। এমনকি মানুষকে অগ্রাধিকারও দেওয়া হয়নি।
তিনি সিলেটকে পরিবেশবান্ধব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বুধবার, ১০ মে রাতে মহানগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, নগরবাসী আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে ‘নৌকা’র বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না।
তিনি বলেন, আগামী ২১ জুন ‘নৌকা’র বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাউর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য আব্দাল মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান কামরান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সত্যেন্দ্র দাস তালুকদার কোকা, আবদুল হামিদ (নূরানি) আতিকুর রব জুয়েল, আবদুল হক, আব্দুল খালিক নান্নু, ফেরদৌস চৌধুরী রুহেল, আনা মিয়া হাজারী, আব্দুর রহিম খোকন, রুহুল আমিন, সোহেল আহমদ, জুনেদ আহমেদ, সেলিম আহমেদ, মাজারুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা সবুর আহমেদ দিপু, আনোয়ার হোসেন, সাকিব, ফারহান, আলামিন। সংবাদ বিজ্ঞপ্তি