পরিবহণ ধর্মঘটের প্রতিবাদে সিলেটে আবারো গণঅনাস্থা প্রাচীর

প্রকাশিত June 17, 2019
পরিবহণ ধর্মঘটের প্রতিবাদে সিলেটে আবারো গণঅনাস্থা প্রাচীর

সিলেট-সুনামগঞ্জ সড়কে পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকা অনৈতিক হরতাল প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে সিলেটে ছাতক সমিতি ও ছাতক দোয়ারা ছাত্র পরিষদ গণঅনাস্থা প্রাচীর করেছে।
সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
ছাতক সমিতির সভাপতি অধ্যাপক খসরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলা উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ আহমদের সঞ্চালনায় গণঅনাস্থা প্রাচীর চলাকালে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট সামসুল ইসলাম, ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ সভাপতি আশরাফ চৌধুরী, ফজর আলী, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন, দফতর সম্পাদক রাবিন্দ্র দাস সজীব, তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, সদস্য মুজিব মালদার, মাওলানা সৈয়দুর রহমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মাহমুদুল করিম নেওয়াজ, রাসেল আহমদ দীপু, জিল্ল­ুর রহমান, আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, সিলেট কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জ্যোতিষ মজুমদার, রংপুর বিভাগীয় সমিতির সাবেক সভাপতি মামুন হাসান, জামালগঞ্জ উপজেলা পরিষদের উপদেষ্টা শাহ জামাল উদ্দিন, সাংবাদিক খালেদ আহমদ, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আলম বাবলু ও তাহিরপুর সমিতির সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার।