নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ৩৬ ঘণ্টার সফরে সিলেট আসছেন।
তিনি শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবেন। আওয়ামী লীগ নেতবৃন্দ স্বাগত জানাবেন তাকে। তার এদিনের কর্মসূচিতে রয়েছে, সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভায় যোগদান, বিকেল সাড়ে ৩টায় মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং মলে নিজের সিলেট কার্যালয় পরিদর্শন ও বিকেল সোয়া ৫টায় দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের নতুন ভবন উদ্বোধন।
পরদিন শনিবার সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। দুপুর ১টায় মতবিনিময় করবেন সিলেট স্টেশন ক্লাবের নতুন সদস্যদের সঙ্গে। এছাড়া বিকেল ৪টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করবেন।
ড এ কে আব্দুল মোমেন রাত ৮টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করবেন।