বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে নিহতদের পরিবারকে মৌলভীবাজারের শ্রী শ্রী দুর্গাবাড়ি আর্থিক সহয়ায়তা হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে।
শনিবার রাতে শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া মন্দিরে শ্রী শ্রী দুর্গাবাড়ির উদ্যোগে নিহতদের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে এক মিনিট নীরবতা পালন শেষে এই টাকা দুর্গাবাড়ির পক্ষে পিংকি রায় গুপ্তা মদন মোহন জিউর আখড়া মন্দিরে প্রাণগোপাল রায় ও সুবীর কুমার ভট্টাচার্যের হাতে তুলে দেন।
দুর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদ কমিটি জানায়, এই টাকা মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান বাঁধনের কাছে হস্তান্তর করা হবে। তিনি পঞ্চগড়ের প্রশাসনের মাধ্যমে নিহতদের পরিবারের কছে পৌঁছে দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন সুভাষ পাল কানু, ব্যবসায়ী সঞ্জিৎ রায় ও সমর বাবু সহ দুর্গাবাড়ি পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।