‌’নৌকা’ বিজয়ী হলে সিলেট হবে শান্তির নগরী || উন্নয়ন হবে পরিকল্পিত : আনোয়ারুজ্জামান

প্রকাশিত June 18, 2023
‌’নৌকা’ বিজয়ী হলে সিলেট হবে শান্তির নগরী || উন্নয়ন হবে পরিকল্পিত : আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রাথী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে পৌঁছার লক্ষ্যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা যেমনি পরিকল্পিতভাবে দেশকে নিয়ে এগিয়ে যাচ্ছেন তেমনি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটকেও এগিয়ে নিতে চান। তাই সিলেটকে শান্তির নগরী হিসাবে প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন সবকিছুই করা হবে।
তিনি আরও বলেছেন, তার ঘোষিত নির্বাচনী ইশতেহারের প্রতিটি বিষয় বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটনো হবে।
রবিবার, ১৮ জুন সিলেট মহানগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁর পুল সংলগ্ন এলাকায় গণসংযোগকালে আনোয়ারুজ্জামান চৌধুরী এলাকাবাসীর সঙ্গে কথা বলছিলেন।
তিনি আরও বলেন, নগরবাসীর সেবা করতেই প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়ে এখানে পাঠিয়েছেন। জনসেবার মানসিকতা নিয়েই ছাত্রজীবন থেকে তার রাজনীতি। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চান।
এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আব্দুর রহিম সিআইপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, শফিকুল ইসলাম আলকাছ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি