সিলেট-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) জয়লাভের পর বাবা কনু মিয়াসহ দাদা, নানা, নানি ও মামার কবর জিয়ারত করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি/৩০ মাঘ) দক্ষিণ সুরমার আহমদপুর দক্ষিণ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে তিনি কবর জিয়ারতে যান।।
এম এ মালিক জানান, মায়ের ইচ্ছা ছিল, তার মৃত্যুর পর যেন মরদেহ দেশে এনে বাবার কবরের পাশে দাফন করি; কিন্তু ফ্যাসিবাদী সরকারের কারণে মরদেহ নিয়ে দেশে আসতে পারিনি। এই আক্ষেপ হৃদয়ে রয়ে গেছে। সংবাদ বিজ্ঞপ্তি