নারী সমাজকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের কল্যাণে কাজ করবেন আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত May 11, 2023
নারী সমাজকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের কল্যাণে কাজ করবেন আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন করেছেন। পিতার নামের পাশাপাশি সকল ক্ষেত্রে মায়ের নাম যুক্ত করে সম্মানিত করেছেন মায়েদের। তাই তার প্রার্থী হিসেবে তিনিও মেয়র নির্বাচিত হলে নারী সমাজকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের কল্যাণে কাজ করবেন।
বৃহস্পতিবার, ১১ মে বিকেলে মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টাউন ফেডারেশনের সভাপতি শিউলি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বুরহান উদ্দিন, ডা শাকির আহমদ শাহিন, যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার রকিবুল ইসলাম ঝলক, সিটিসি ক্লাস্টারের সভাপতি মনোয়ারা বেগম, বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির সভাপতি বিকি সিংহ, ওয়ার্ড যুবলীগের যুগ্মআহবায়ক রাসেল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান পিংকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ইফতেখার হোসেন মণি, আওয়ামী লীগ নেতা আখতার হোসেন খান প্রমুখ।