নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিসিকের সকল ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কেন্দ্র হবে : মেয়র আরিফ

প্রকাশিত December 20, 2022
নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিসিকের সকল ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কেন্দ্র হবে : মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মহানগরীর সকল ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে। আপাতত ৪টি চালু হলো। শীঘ্রই আরও ৫টি চালু করা হবে।
মঙ্গলবার সকালে ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরিপাড়ায় সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় ও ইউনিসেফের সহযোগিতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি ও সব বয়সীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হবে।
মেয়র একই দিন সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীরমহল্লায়, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদীনা হাউজিংয়ে ও ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেন।
এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর আফতাব হোসেন খান, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কনা, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব মো সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন, ইউনিসেফের ফিল্ড অব চীফ কাজী দিল আফরোজা ইসলাম, হেলথ অফিসার ডা মির্জা ফজলে এলাহী, মো সাইফুল হক মিল্কি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি