নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবার সঞ্চালনায় এতে স্মৃতিচারণ করে হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা রনজিৎ কুমার দে বলেন, তখন তিনি সিলেট মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন।
তিনি সিলেট শহরে পাক হানাদার ও তাদের দোসর রাজাকার-আলবদরের অত্যাচারের বর্ণনা দেন এবং শহীদ বুদ্ধিজীবী ডা শামসুদ্দীন আহমদ, ডা শ্যামল কান্তি লালা ও কর্নেল ডা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সভাপতি প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন। স্বাধীনতার ঊষা লগ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষাবিদকে পাক হানাদার বাহিনী হত্যা করে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা উত্থাপনে বুদ্ধিজীবীদের অবদান ছিল বলে পাকিস্তানি বাহিনী এ দেশের বুদ্ধিজীবীদের উপর অত্যন্ত ক্ষিপ্ত ছিল। জাতিকে মেধা শূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করে।
আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি