নবীগঞ্জে ৫ দফা দাবিতে ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশিত January 3, 2023
নবীগঞ্জে ৫ দফা দাবিতে ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকদের মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি : বকেয়া মজুরি পরিশোধ, বোনাস প্রদান ও বাগানের পতিত জমির ইজারা বাতিলসহ ৫ দফা দাবি আদায়ে হবিগঞ্জের নবীগঞ্জে ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার দুপুরে শ্রমিকরা আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় দুই পাশে বহু যানবাহন আটকা পড়ে।
শ্রমিকরা জানান, ৪ সপ্তাহে ধরে ইমাম ও বাওয়ানী চা বাগানের দুই হাজার শ্রমিক মজুরি পাননি। এ বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে কোন ফল না পাওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
শ্রমিকরা আরও জানান, অবিলম্বে মজুরি না পেলে আবারও তারা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাবেন।