নবীগঞ্জ প্রতিনিধি : চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিন রবিবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত নবীগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার রসুলগঞ্জ, শিবগঞ্জ, মিলনগঞ্জ, ইমামবাড়ী, বাংলাবাজার, গোপলাবাজার ও চৌধুরীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের ও ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।