নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবি

প্রকাশিত September 25, 2021
নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবি

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মো সরওয়ার শিকদার ও নির্বাহী সদস্য এম মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে নবীগঞ্জ শহরের নতুনবাজার মোড়ে নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সাংবাদিকের বিভিন্ন সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এতে একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধনে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, এ টি এম সালাম, এম এ আহমদ আজাদ, মোহাম্মদ আলাউদ্দিন, হাবিবুর রহমান চৌধুরী শামীম, এম এ মুহিত ও আশাহিদ আলী আশা।
নেতারা মো সরওয়ার শিকদার ও এম মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা আখ্যায়িত করেন।