নবীগঞ্জে জননেতা দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত November 20, 2021
নবীগঞ্জে জননেতা দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী পালিত

নবীগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য জননেতা দেওয়ান ফরিদ গাজীর একাদশ মৃত্যুবার্ষিকী তার নির্বাচনী এলাকা হবিগঞ্জের নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার রাতে নবীগঞ্জ পৌর এলাকার জামেয়া ইসলামিয়া মাদানিয়া গন্ধা-মিল্লিক মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, যুবলীগের যুগ্মআহবায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমেদ খান ও মাওলানা আব্দুল বাছির। সভাপতিত্ব করেন, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ উপজেলা শাখার সভাপতি মুহিতুর রহমান রনি। সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ নেতা এ টি এম রুবেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, শিক্ষক মাতলুবুর রহমান মাতলুব, যুবলীগ নেতা শাহিন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম আহমেদ ও হাবিবুর রহমান হাবিব। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, হাফিজ উসামা আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেওয়ান ফরিদ গাজী ছিলেন রাজনৈতিক পাঠশালার আদর্শিক শিক্ষক আর প্রকৃত অর্থেই মাটি ও মানুষের নেতা। তাই তিনি সাধারণ মানুষের মুখের ভাষা বুঝতেন। তাদের চাওয়া-পাওয়ার কথা জানতেন।
উল্লেখ্য, দিনটি উপলক্ষে জননেতা দেওয়ান ফরিদ গাজীর রুহের মাগফিরাত কামনা করে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।