নবীগঞ্জের আউশকান্দিতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত January 8, 2017
নবীগঞ্জের আউশকান্দিতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উলুকান্দি গ্রামবাসীর উদ্যোগে মিনিবার নাইট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
গ্রামের যুবসমাজ ও মুরব্বিয়ানের যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্ট রবিবার রাত ৮টায় উদ্বোধন করেন গ্রামের মুরব্বি হাফেজ আব্দুর রহিম। অনুষ্ঠানে অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান নোমান, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আব্দুল মুকিত, সাবেক মেম্বার মাসুক মিয়া, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কমিটির সদস্য আব্দুর রকিব ও সাবেক কৃতি ফুটবলার গৌছ চৌধুরী।
মাস্টার আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিজানুর রহমান জিলাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, আব্দুল ওযাহেদ, সিরাজ মিয়া, আজিজুর রহমান শুকুর, শ্রমিক নেতা আরিফুর রহমান হেলাল, ছাত্রনেতা শিহাব আহমদ, তোফায়েল আহমদ, আব্দুল হেকিম, আলাউর রহমান, ময়নুল ইসলাম, সুন্দর আলী, কুরুশ মিয়া, আমিন কামাল, বিলাল হোসেন, সুমন মিয়া, আলী আজগর, খালেদ আহমদ, জুনেদ মিয়া, মান্না আহমদ, আল আমিন প্রমুখ।