‘নতুন সিলেট’ গড়তে সিসিকের ৮৩৯ কোটি ২০ লাখ টাকার বাজেট

প্রকাশিত September 16, 2021
‘নতুন সিলেট’ গড়তে সিসিকের ৮৩৯ কোটি ২০ লাখ টাকার বাজেট

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ‘নতুন সিলেট’ গড়তে ৮৩৯ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর খরাদিপাড়ায় আমানউল্লাহ কনভেনশন হলে তিনি ২০২১-২২ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন। ২০২০-২১ অর্থবছরে সিসিকের বাজেটের আকার ছিল ৭৪৩ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার টাকা। এবার ৯৫ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
বাজেট ঘোষণাকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের লড়াকু মনোভাবকে সঙ্গী করে সিলেটের সকল মানুষের সহযোগিতায় করোনা মোকাবিলা করে এবং শত ঝুঁকি উপেক্ষা করে আমরা উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই সিলেটে দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক মঞ্চে দাঁড়িয়ে যেভাবে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন তা অতুলনীয়। এই একতাই সিলেটের বড় শক্তি। এই একতা, এই সাহস আমাদেরকে ‘নতুন সিলেট’ গড়ার স্বপ্ন দেখাচ্ছে।