সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, নতুন প্রজন্মকে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐহিত্য সচেতন করে তুলতে হবে। জানাতে হবে বাংলা ও বাঙালির গর্ব আর গৌরবের কথা। তাহলেই ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশের যোগ্য কাণ্ডারি গড়ে উঠবে।
সিলেট সরকারি শিশু পরিবার (বালিকা) আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঋতুরাজ বসন্তকে বরণ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মহানগরীর রায়নগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এই আয়োজন এবং সরকারি শিশু পরিবারের নিবাসী বালিকাদের সাংস্কৃতিক পরিবেশনা ও ৪৬ পদের পিঠা তৈরির প্রশংসা করেন।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি এ ধরনের কার্যক্রম শিক্ষার অন্যতম প্রধান উপদান। তাই তা অব্যাহত রাখতে হবে।
সিলেট জেলা সমাজরসবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, কাজী জালাল উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, বিশিষ্ট সমাজসেবী-শিক্ষানুরাগী ডা মিফতাউল হোসেন সুইট, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, শিক্ষাবিদ-সমাজসেবী সালমা বাসিত ও পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, ছোটমনি নিবাসের ব্যবস্থাপনা কমিটির সদস্য নাজনীন হোসেন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন, কোতয়ালি থানার ওসি (তদন্ত) আবুল খায়ের ও সমাজসেবী মনির হোসেন চৌধুরী।