নিজস্ব প্রতিবেদক : সিলেটের নতুন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান যোগদান করেছেন।
সোমবার, ২৪ জুলাই সকালে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাসেম সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান পরে কালেক্টরেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সূত্র তথ্য বিবরণী