ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ সিলেট || বসন্ত রাস উৎসবে আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত April 24, 2023
ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ সিলেট || বসন্ত রাস উৎসবে আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ। এ অঞ্চলের মানুষ নিজ নিজ ধর্মীর উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণে জন্য কাজ করে যাচ্ছে। সিলেটের ঐতিহ্য মণিপুরী নৃত্যের বিকাশে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
রবিবার, ২৩ এপ্রিল দিনগত রাত ১টার দিকে মহানগরীর মির্জাজাঙ্গালে বাংলাদেশের একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস-এমকা ও ভারতের মণিপুর রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বসন্ত রাস উৎসবে তিনি প্রধান বক্তার বক্তব্য রাখছিলেন।
এমকা সিলেটের সভাপতি অ দিগেন সিংহের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ প্রমুখ।